ব্রাহ্মণবাড়িয়ায় ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: 2:22 PM, May 19, 2018

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খালে নিখোঁজ হয়েছিলেন আব্দুল মান্নান নামের এক যুবক।

উজানের পানির স্রোতে ভেসে গিয়েছিলেন মান্নান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।

নিখোঁজ হওয়ার একদিন পর মিললো আব্দুল মান্নানের (১৮) ভাসমান মরদেহ।

আজ শনিবার (১৯ মে) সকালে কালাছড়া ইউনিয়নের ঘাটিমোড়া গ্রামের রেলব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উপজেলার চম্পকনগর ইউনিয়নের টুকচানপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মান্নান।

বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. কবির হোসেন মিডিয়াকে জানান, মান্নানসহ দুই কৃষক শুক্রবার (১৮ মে) সকালে ধানের আটি আনতে ক্ষেতে যান।

সে সময় ভারতীয় উজানের ঢল নামতে শুরু হয়। পানির স্রোতে ধান তলিয়ে যাচ্ছে দেখে মান্নান ধান বাঁচাতে খালে ঝাঁপ দেন। ধানের মায়ায় নিজেকে তলিয়ে দেন স্রোতের জলে।

এরপর থেকে আর কোন নিখোঁজ পাওয়া যাচ্ছিল না মান্নানের।

ঘাটিমোড়া এলাকার রেল ব্রিজের নিচে সকালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মান্নানের মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ