সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
সংবাদদাতা, লন্ডন: ব্রিটেনে করোনায় একদিনে সর্বোচ্চ ৯৮০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৫৮ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি লন্ডন শহরে।
ব্রিটেনে কোভিড উনিশে মৃতের সংখ্যা প্রতিদিন গড়ছে রেকর্ড। প্রতি দেড় মিনিটেরও কম সময়ে একজন করে করোনার সাথে লড়াইয়ে হেরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছেন।
এদিকে সংক্রমণ ঠেকাতে ইস্টার সানডের ছুটিতে নাগরিকদের ঘরে থাকতে বলেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি লন্ডন শহরেই। ব্রিটেনের অন্যান্য শহরের তুলনায় এখানে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস। লকডাউনে কর্মব্যস্ত শহরটি এখন যেন প্রাণহীন।
এদিকে করোনাযুদ্ধে আশার আলো দেখিয়েছেন ৯৯ বছর বয়সী প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক অ্যালবার্ট চেম্বার। কোভিড উনিশকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাকে “গার্ড অব অনার” প্রদান করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি