বড়লেখার রিয়াজ গ্রেফতার

প্রকাশিত: 2:50 AM, December 31, 2020

বড়লেখার রিয়াজ গ্রেফতার

বড়লেখার রিয়াজ গ্রেফতার। উপজেলার সুজানগর ইউনিয়নের  নিজ এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে  তাকে গ্রেফতার করা হয়। সংবাদদাতা ,বড়লেখা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সিআর মামলা নম্বর-৯১০/১৬ (সিলেট) এর একটি মামলায় আহমদ রিয়াজের ২ বছরের সাজা হয়। এ মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বুধবার বিকেলে সুজানগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে অংশ নেন বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন, পিযুষ দাস, তরুণ মজুমদার, আব্দুল আউয়াল, আব্দুল হালিম ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার সন্ধ্যায় জানান, আহমেদ রিয়াজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালতে একটি মামলার ২ বছরের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নেতা আহমেদ রিয়াজ। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনের সমন্বয়কারীর  দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন  পরিবেশ মন্ত্রীর সুস্থতা কামনায় বড়লেখা উপজেলা পরিষদে দোয়া

আহমেদ রিয়াজ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

৮০’র দশকে সিলেট ওসমানী এয়ারপোর্টে লাগেজ পার্টি (কুলি সর্দার) সর্দার ছিলেন রিয়াজ।  পরবর্তীতে তার বিরুদ্ধে চোরাচালান, মাদক ব্যবসা ও আদম পাচারের অভিযোগ উঠে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ