সিলেট | |
প্রকাশিত: 4:40 PM, September 8, 2020
আঞ্চলিক প্রতিনিধি, জুড়ী:
মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ মুছেগুলের জুনাব আলীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডে পুরো ঘরটি পুড়ে যায়। এতে ঘরের সোফা , ফ্রিজসহ যাবতীয় আসবাবপত্র ভস্মীভূত হয়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে। ভোরে আগুন লেগেই মুহুর্তের মধ্যে পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই সবকিছু পুড়ে যায়।
অগ্নিকান্ডের এ ঘটনায় কেউ হতাহত না হলেও সবকিছু হারিয়ে বাড়ীর মালিক বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তবে, এখন পর্যন্ত কোথা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি