বড়লেখা পৌর নির্বাচন: ৩মেয়র, ৪০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশিত: 3:06 AM, December 2, 2020

বড়লেখা পৌর নির্বাচন: ৩মেয়র, ৪০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা

বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন ও কাউন্সিলর পদে ৪০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত বড়লেখা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। দুপুর আড়াইটার দিকে বিএনপির মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

 

 

অপরদিকে গত সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মো. সাইদুল ইসলাম।

 

 

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মেয়রপদে ৩জনসহ মোট ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

আরও পড়ুন  হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: ভারতীয় হাইকমিশনার

 

 

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার ।

সর্বশেষ সংবাদ