ভাদেশ্বরে ইবনে সিনা হাসপাতালের খাদ্য সামগ্রী প্রদান

প্রকাশিত: 4:38 PM, June 27, 2022

ভাদেশ্বরে ইবনে সিনা হাসপাতালের খাদ্য সামগ্রী প্রদান

 

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর উদ্যোগে ভাদেশ্বরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণগাঁও, উত্তরগাঁও ও মাসুরা এলাকার বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

 

হাসপাতালের মার্কেটিং অফিসার মু. দেলোয়ার হোসেনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ কার্যক্রমে অংশ নেন, আল হেরা একাডেমীর প্রিন্সিপাল আব্দুল আজিজ জামাল, এসিসট্যান্ট ম্যানেজার মু. মামুন সরকার, কর্পোরেট ইনচার্জ মু. শাহেদ আলী, সমাজসেবী মাহতাব উদ্দিন, সেলিম উদ্দিন, নজরুল ইসলাম, মাহতাবুর রহমান টিপু প্রমূখ।

 

খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা হাবীবুর রহমান। তিনি বলেন, এই দু:সময়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ক্ষতিগ্রস্ত মানুষকে দেশের ও প্রবাসে অবস্থানকারীরা যে সহযোগিতা করছেন তা প্রশংসনীয়। ইবনে সিনা হাসপাতাল জন্মলগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ