ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫
কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেল স্টেশন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পু‌লিশসহ স্থানীয় প্রশাসন।

 

তিন‌টি ব‌গি উল্টে প‌ড়ে যাওয়ায় সেগু‌লো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে বলে জানা গেছে।

আরও পড়ুন  দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না- ডাকসু ভিপি

 

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ