সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
পঞ্চম ধাপে ভোলা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোলা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে গণসংযোগের সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও শওকত হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন।
এ সময় দুই প্রার্থীর নির্বাচনি কার্যালয়সহ উভয়পক্ষের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি