সিলেট | |
প্রকাশিত: 7:09 PM, July 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না। ১৩২/৩৩ কেভি কুমারগাও গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসের জরুরী সংরক্ষণ ও মেরামত কাজের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নিয়ন্ত্রনাধীন ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আজ রবিবার বিকালে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জানান, মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
৩৩ কেভি কুমারগাঁও-উপশহর ফিডারের আওতাধীন উপশহর, তেররতন, ভ্যাট অফিস , সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া, কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, নয়াবস্তি, উৎসব সেন্টার, ডুবড়ীহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কম্পেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, মৌসুমী আ/এ, এভারগ্রীন আ/এ, ইবনে সিনা হাসপাতাল, জেল রোড, কাষ্টঘর, বিশ্বরোড, বন্দরবাজার, সবজিবাজার, পুরাতন হকার্স মাকেট, নতুন হকার্স মাকেট, কালীঘাট, আমজাদ আলী রোড, ডাক বাংলা রোড, মহাজপট্টি, শুটকিবাজার, মাছিমপুর, ছড়ারপার, সাদাটিকর, স্প্রিং টাওয়ার, ট্রাফিক পুলিশ উপ-কমিশনার, ইন্ডিয়ান উপ হাইকমিশন, পুলিশ কমিশনার, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, ফরহাদ খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া, শিবগঞ্জ, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, সেনপাড়া,সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, এমসি কলেজ প্রভৃতি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এছাড়া ৩৩ কেভি কুমারগাঁও-এমসি কলেজ ফিডারের অধীনস্থ বালুচর ১নং মসজিদ থেকে নতুন বাজার, উত্তর বালুচর,আল-ইসলাহ, আরামবাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিবি গেইট ,কুমারপাড়া, ঝরনারপাড়, শাহী ঈদগাহ, নাইওরপুল পয়েন্ট, কাজী জালাল উদ্দিন স্কুল, কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, নেহার মার্কেট, জিন্দাবাজার, রায়নগর , দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, তুলামিল, দপ্তরীপাড়া, মিতালী আ/এ, বৈশাখী আ/এ, আবহাওয়া অফিস ও আশপাশ এলাকায় বন্ধ থাকবে বিদ্যুতের সরবরাহ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি