সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক: সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিলেট নগরীর মদিনা মার্কেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী সাব্বির আহমদ (২০) খুন হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মদিনা মার্কেট কামারপট্টি গলিতে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির নগরীর কানিশাইল মজুমদারপাড়া ১২ নম্বর বাসার ওলিউর রহমানের ছেলে।
নিজেদের মধ্যে জ্যেষ্ঠতার দ্বন্দ্বে সাব্বির খুন হয়েছে বলে দাবি করেছেন তার বাবা ওলিউর রহমান।
হাসপাতাল সূত্র জানায়, সাব্বিরের পেটে একাধিক ছুরিকাঘাত রয়েছে।
সাব্বিরের বাবা ওলিউর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাব্বিরের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন, তার ছেলে খুন হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ‘ছাত্রলীগের একটি গ্রুপের নিজেদের মধ্যে জ্যেষ্ঠতার দ্বন্দ্বে সাব্বির খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি