মন্ট্রিলে  বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

প্রকাশিত: 3:09 PM, July 21, 2016

সিবিএনএ কানাডা :  বুদ্ধ পূর্ণিমা উদযাপন এবং ড. সংঘপ্রিয় মহাথের মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে সম্প্রতি মন্ট্রিল নগরীর ডি-ন্যান্সী বৌদ্ধবিহারে ‘কানাডা-বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর পালন করা হয়।

প্রথম পর্বে জীব জগতের কল্যাণ কামনায় মহা সংঘদান ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। সংঘদান অনুষ্ঠানের শুরুতে ঢোল করতাল সহকারে বুদ্ধ কীর্তনেরমাধ্যমে ফুলের পাপড়ি ছিটিয়ে ভিক্ষু সংঘকে বিহার প্রাঙ্গনে স্বাগত সম্ভাষণ জানানো হয়। সংঘদান অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমৎ আনন্দপ্রিয় ভিক্ষু,পঞ্চশীল প্রার্থনা করেন পুষ্প রানী বড়ুয়া, ধর্মদেশনা করেন শ্রীমৎ ধর্মালংকার ভিক্ষু, উৎসর্গ পরিচালনা করেন ড. সংঘপ্রিয় মহাথের। দ্বিতীয় পর্বে ছিল ড.সংঘপ্রিয় মহাথের মহোদয়ের সংবর্ধনা ও বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়দত্ত বড়ুয়া।

প্রধান অতিথি ছিলেন ড. সংঘপ্রিয় মহাথের, বিশেষ অতিথি ছিলেন ড. হক সাবান, ধর্মলংকার ভিক্ষু, আনন্দপ্রিয় ভিক্ষু ও পান্না সিম ভিক্ষু। প্রধান অতিথিরসম্মানে মানপত্র পাঠ করেন রাজীব বড়ুয়া। প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সুরজিৎ বড়ুয়া ও সুজন বড়ুয়া । প্রধান অতিথির বক্তব্যে ড. সংঘপ্রিয়মহাথের কানাডা – বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এবং মন্ট্রিল প্রবাসী বাংলাদেশী মুসলিম,হিন্দু, , বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়েরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে নিজ নিজ ধর্ম, সংস্কৃতি, মাতৃভাষা ও মানবতাবাদে উজ্জীবিত করতে হবে। তিনি বলেন,মন্ট্রিল প্রবাসী বাংলাদেশীদের আতিথেয়তা, উদারতা ও সার্বজনীনতা দেখে আমি অভিভূত।

আরও পড়ুন  ফ্রান্সের তুলুজে বিয়ানীবাজার সমিতির ঈদ পুনর্মিলনী 

তৃতীয় পর্বে ছিল সংস্কৃতিক অনুষ্ঠান। ‘তুমি নির্মল কর হে’ গান দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে মন্ট্রিলের বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ ভৌমিক, তাজুল মোহাম্মদ, ড. আবুল লেইস শের, বরুণ বনিক, সরোজ দাস, শহিদুল ইসলাম, সহিদ রাহমান, সুশান্ত বড়ুয়া, শিপ্রা বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ