সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা:
নারায়ণগঞ্জে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ রোববার দুপুর পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বাকি ১৩ জনের অবস্থাও সংকটাপন্ন।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুরুতর দগ্ধ আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
আর হাসপাতালটির সমন্বকারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, ‘চিকিৎসাধীনদের মুখমণ্ডল ও শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। এদের মধ্যে তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে।’
মারা যাওয়া ২৪ জন হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার (৪৮), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), কুদ্দুস ব্যাপারী (৭২), সাব্বির (২১), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুবায়ের (১৮), জয়নাল (৫০), মাইনুদ্দিন (১২), জুয়েল (৭), মো. রাসেল (৩৪), নয়ন (২৭), কাঞ্চন হাওলাদার (৫০), রাসেল (৩৪) ও জয়নাল, মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), বাহার উদ্দিন (৫৫), সাংবাদিক নাদিম (৪৫), জুলহাস উদ্দিন (৩০) ও মো. মিজান (৪০)।
চিকিৎসাধীন রয়েছেন- ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির (৩০), মো. রাশেদ (৩০), আবুল বাশার মোল্লা (৫১), শামীম হাসান (৪৫), মো. আলী মাস্টার (৫৫), মো. কেনান (২৪), নজরুল ইসলাম (৫০), রিফাত (১৮), আব্দুল আজিজ (৪০), হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), আমজাদ (৩৭) ও মামুন (২৩)।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি