সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের স্বামীর বাড়ীর রান্নঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের রফিক মিয়ার কন্যা শিউলি আক্তার(২৪) গত ২ বছর পূর্বে সোয়াবই গ্রামের ময়দর আলী সর্দারের কাতার প্রবাসী পুত্র খোকন মিয়ার সহিত বিবাহ হয়। বিবাহের পর তাদের কোলজুড়ে একটি ছেলে সন্তান আসে। যার বর্তমান বয়স ৯ মাস। ছোট্ট শিশু বাচ্চাকে রেখে মায়ের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এলাকায়।
আজ সকালে খরব পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোরশেদ আলম লাশ উদ্ধার করে।
মৃতদেহ উদ্ধারের সময়ে বাড়ীর লোকজন অনুপুস্থিত ছিল। পুলিশ মৃত্যুর প্রকৃত কারন খোঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান,ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা যাবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি