মাধবপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: 12:09 PM, April 13, 2020

মাধবপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

 

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের মাধবপুরে ডিম বোঝাই ট্রাক চাপায় সাহেদ মিয়া (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

 

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬ টায় উপজেলার হরিতলা বাদশা কোম্পানির পাশে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেদ মিয়ার বাবার সাথে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার পথে রং সাইট থেকে এসে সিলেটগামী ট্রাকটি সাহেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে জনতার রোষানল থেকে বাঁচতে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে বাখরনগর এসে ট্রাকটি উল্টে যায়।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ