সিলেট | |
প্রকাশিত: 7:23 PM, October 15, 2023
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশু তানিশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার চোখে ফাঁকি দিয়ে সে পুকুরে ডুবে যায়। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে ঘরের পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করেরহাট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আশরাফ উদ্দিন ফারুক বলেন, বাদ আসর জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়েছে।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ছোট শিশুটি পানিতে ডুবে যাওয়ার খবর শুনে খারাপ লাগছে। অভিভাবকদের উচিত বাচ্চাদের বিষয়ে সচেতন থাকা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি