সিলেট | |
প্রকাশিত: 12:59 PM, September 19, 2020
প্রভাতবেলা ডেস্ক:
হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক (মুহতামিম) ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী ইসলামি শিক্ষা প্রসার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পবিত্র কুরআন ও হাদিসের বাণী প্রচার এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে তিনি সারাজীবন কাজ করেছেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদকে হারিয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি