সিলেট | |
প্রকাশিত: 6:33 PM, October 16, 2023
নিহত ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। তার মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে এসআর বাসে ওঠেন মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যান সিঁথি। বাস থেকে কেন নেমে যাচ্ছে, এই কথা জিজ্ঞাসা করতেই মেয়ে সিঁথি ব্যাগ থেকে ছুরি বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করেন।
তারা আরও জানায়, রক্তাক্ত অবস্থায় আহত ঝুমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, ঘাতক সিঁথিকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি