সিলেট | |
প্রকাশিত: 11:25 AM, January 16, 2021
প্রভাতবেলা ডেস্ক:
কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় মোংলা পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলরা ভোট বর্জন করেছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের কথা জানান। এ সময় বিএনপি সমর্থিত সব কাউন্সিলর উপস্থিত ছিলেন।
জুলফিকার আলী অভিযোগ করে বলেন, “ভোট শুরুর সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভয় দেখাচ্ছে এবং সাধারণ ভোটারদের বাধা দিচ্ছে।”
এছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন জুলফিকার আলী।
কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন জানান, ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।
আরেক কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম অভিযোগ করেন, র্যাব-পুলিশের উপস্থিতিতে তাকে বের করে দেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি