সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক : দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় বেপরোয়া গতিতে আসা মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদল নেতা এম এ মতিন। তিনি শিববাড়ির আজমান কমপ্লেক্সের মৃত কামাল মিয়ার ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক । বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মতিনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মাথায় আঘাত পাওয়ার ফলে কান ও নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার অবস্থা আশংকাজনক। ঘটনার বিবরণে জানা যায়,আজমান কমপ্লেক্স থেকে এম এ মতিন বের হয়ে রাস্তার উপর আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে সাজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় লোকজন মোটর সাইকেল আটক করতে সক্ষম হন। আহত সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এ মতিনের দ্রুত সুস্থতার জন্য পরিবারের স্বজনরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি