মৌলভীবাজারে অবস্থান ধর্মঘট পালিত

প্রকাশিত: 4:16 PM, April 26, 2017

প্রতিনিধি, মৌলভীবাজার :কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবীতে মৌলভীবাজারে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

২৬ এপ্রিল (বুধবার) সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী মৌলভীবাজার পৌরসভার সম্মুখে এ অবস্থান ধর্মঘট পালিত হয়।

পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি মো: সৈয়দ নকিবুর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সচিব মো: আমিনুল ইসলাম, আব্দুল মুমিন, আব্দুল মতিন,ময়নুল ইসলাম,শাহ সৈয়দ মঈন উদ্দিন,এ কে নুরুজ্জামান,রুমেল আহমদ প্রমুখ।

বক্তারা তাদের  দাবী দাওয়া মানার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, প্যানেল মেয়র মনবীর রায় মঞ্জু, কাউন্সিলর আসাদ হোসেন মক্কু তাদের দাবী দাওয়ার প্রতি সংহতি প্রকাশ করেন।

কর্মসূচীতে মৌলভীবাজার পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ