সিলেট | |
প্রকাশিত: 6:06 PM, August 12, 2021
প্রভাতবেলা ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে একই মেয়েকে বিয়ে করা নিয়ে প্রবাসী দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামে ঘটেছে। ঘটনার দুইদিন পর আহত প্রবাসী সাহার মিয়া (৩৫) মারা গেছেন।
রাজনগর থানাপুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে দুবাই প্রবাসী সাহার উদ্দীন (৩৫) সম্প্রতি একই গ্রামের তপুর মিয়ার মেয়ে কে বিয়ে করার জন্য প্রস্থাব দেন।
একই মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেন তার চাচাতো ভাই মৃত মনির মিয়ার ছেলে সোয়াই মিয়া (৩০)। সোয়াই মিয়ার সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ার সময় বিষয়টি সাহার উদ্দীন জানতে পারেন। সাহার মিয়ার প্রস্থাবের ওপর সোয়াই মিয়া প্রস্তাব দেয়ায় সাহার মিয়া স্থানীয় লোকজন জড়ো করে গত রোববার রাতে বিচারপ্রার্থী হন।
এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে সাহার মিয়া (৩৫), সাব্বির মিয়া (৪৭), জুনেদ মিয়াসহ (৩০) কয়েকজন আহত হন। নিহত সাহার মিয়া প্রথমে রাজনগর ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নেন। অপরদিকে সোয়াই মিয়ার ভাই সাব্বির আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সাহার মিয়া মৌলভীবাজার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। বুধবার দিনগত রাত ১০টার দিকে তিনি টয়লেটে প্রবেশ করলে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান ঘরের লোকজন। সবাই টয়লেটের দরজায় ডাকাডাকি করলেও ভিতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে উপরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে সাহার মিয়াকে উদ্ধার করা হয়।
গুরুতর আহত অবস্তায় তাকে পাশের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে রাজগর থানার পুলিশ সেখানে যায়।
খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান সালিক ঘটনাস্থলে যান। এ ঘটনায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির মিয়াকে পুলিশ আটক করেছে।
উল্লেখ্য, নিহত সাহার মিয়া এর আগেও একটি বিয়ে ছিল। সে ঘরে তার ৫ বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক বনিবনা না হওয়ায় ৩ বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, একটি মেয়েকে বিয়ে নিয়ে উভয় পক্ষের মধ্যে সঘর্ষ হয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সাব্বির মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি