সিলেট | |
প্রকাশিত: 12:44 PM, January 28, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের সদর উপজেলায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউরবাগ আবদুল রহমানের ছেলে শহিদুল রহমান (৩৫) ও একই উপজেলার মোজাহিদুল ইসলাম।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে শেরপুরে যাচ্ছিল । সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে চার অটোরিকশা যাত্রী।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি