সিলেট | |
প্রকাশিত: 8:31 PM, January 6, 2021
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার শহরে সুপার শপসহ বিভিন্ন দোকানে নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
বুধবার (৬ জানুয়ারি) সকালে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে সুপার শপ, শাহ মোস্তফা রসগোল্লা হাউজ, ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরসহ চারটি প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন- ২০১৮’ ও ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর বিভিন্ন ধারায় মোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি