সিলেট | |
প্রকাশিত: 3:28 PM, November 15, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ মহানগরীর রামকৃষ্ণ মিশন রোডে শনিবার রাতে অভিযান চালানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় বাসার ভেতর থেকে মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়। একই সময়ে বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়।
বিভিন্ন কবরস্থান থেকে চুরি করা মাথার এসব খুলি ও হাড় পাচারের জন্য মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি