সিলেট | |
প্রকাশিত: 12:41 PM, December 13, 2023
প্রভাতবেলা ডেস্ক : যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তার মনোনয়ন অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কুমার মন্ডল।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঋণখেলাপির দায়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে কমিশন।
এর আগে রিটার্নিং কর্মকর্তা এনামুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।
উল্লেখ্য যে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল যশোর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন।
এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এই আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় আপিল করেছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি