সিলেট | |
প্রকাশিত: 1:52 AM, April 25, 2020
এমদাদ চৌধুরী দীপু,নিউইয়র্ক থেকে:
২৩ এপ্রিল যুক্তরাস্ট্রে শনাক্ত মোট ৮লাখ ৮০ হাজার এর উপরে,মৃত্যু প্রায় ৫০ হাজার, আর সুস্থতা ৮৫ হাজার ৯২২জন। আজ নিউইয়র্কে মোট মৃত্যু দাড়িয়েছে ২০,৮৬১জন। শনাক্ত ২লাখ ৬৮ হাজার এর উপরে । নিউইয়র্কে সুস্থ হওয়ার সংখ্যা এখন আশাব্যঞ্জক প্রায় ৩৫ হাজার। যুক্তরাস্ট্রে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪৯ হাজার ৮৪২ জন।
গত ২৩ মার্চ যুক্তরাস্ট্রে শনাক্ত ছিল ৪২ হাজার ৪৪৩জন,মৃত্যু ছিল ৫১৭জনের,সুস্থতা ২৯৫জনের। এর পর যুক্তরাস্ট্র পৃথিবীর শীর্ষস্থাননেয়া,অঙ্গরাজ্য নিউইয়র্ক বিশ্বের শীর্ষ স্থানে চলে যাওয়ার ফলে করোনা মহামারী যে ইতিহাস সৃস্টি করেছে তা বিশ্ববাসীর জানা। যুক্তরাস্ট্রজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিভিন্ন রাজ্যে গুরুত্ব দেয়া হচ্ছে টেস্টিং কে। বিভিন্ন রাজ্যে লকডাউন বাড়তে পারে জুন পর্যন্ত এমন ইঙ্গিত দিচ্ছেন নগর মেয়র এবং রাজ্য গভর্নররা। অনেক রাজ্যে দ্বিগুন করা হয়েছে প্রতিদিনের টেস্টিং। নিউইয়র্কে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে উদ্বেগ জনক অবস্থা নিউজার্সীতে।
শীর্ষে থাকা অঙ্গরাজ্যের চিত্র হচ্ছে এ রকম ,মেসাচুসেটুসেটে শনাক্ত ৪৬হাজারের উপরে,মোট মৃত্যু ২৩৬০জন,ক্যালিফোর্নিয়ায় মোট শনাক্ত ৩৯ হাজারের উপরে,তবে পেনসেলভেনিয়ায় ৩৭ হাজার এর উপরে। মিশিগানে শনাক্ত হওয়ার সংখ্যা ৩৫ হাজার এর উপরে। এদিকে মিশিগানে মৃত্যু ২৯৭৭ জন,পেনসেলভেনিয়ায় ১৬৮৫জন,ক্যালিফোর্নিয়ায় ১৫২৩জন।
যুক্তরাস্ট্রে করোনা পরিস্থিতি রয়েছে চারটি ধাপে। এই বাস্তবতায় গভর্নররা লকডাউন তুলে দেয়ার পক্ষে নয়। আগামী জুনের আগে লকডাউন তুলে দেয়ার কোন সম্ভাবনা নাই। ৫০ রাজ্যের চিত্র এ রকম,অন্তত ৮টি রাজ্যে করোনার বিস্তার সহনীয় পর্যায়ে,২২ রাজ্যে বড় ধরনের কিছু এখনো হয় নাই। ১০ টি রাজ্যে আক্রান্ত হওয়ার সংখ্যা,৩হাজার থেকে ৫হাজার। আক্রান্ত ৫হাজার থেকে ১০ হাজার এমন রাজ্য আছে আরো ১০টি। আর উদ্বেগ জনক অবস্থা এখন ১০টি রাজ্যে যেখানে আক্রান্ত ১০ হাজার থেকে ২ লাখ ৬৮হাজার এর উপরে।
গত এক মাসজুড়ে অস্বাভাবিক রোগী সনাক্ত এবং মৃত্যুর ঘটনা সব অঙ্গরাজ্যে ছড়িয়েছে। মৃত্যুর মিছিল কোন ভাবেই থামানো যাচ্ছেনা। পুরো আমেরিকা জুড়ে এমন নাজুক পরিস্থিতি বিরাজ করছে। যা অতীতে কেউ দেখেনি কিংবা শুনেনি। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে যে সব অঙ্গরাজ্যে মৃত্যু এবং আক্রান্ত রোগী বেশী সে তালিকায় রয়েছে নিউইয়র্ক, নিউজার্সী, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, মেসাচুসেট, ইলিনইস, পেনসেলভেনিয়া, ইন্ডিয়ানা, মিশিগান, ফ্লোরিডা।
এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যগুলো আক্রান্ত এবং মৃত্যু সবই উদ্বেগ এবং আতংক সৃস্টিকারী সকল দেশ, সকল মহল, সকল ধর্ম, বর্নের মানুষের জন্য।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি