সিলেট | |
প্রকাশিত: 12:02 PM, August 23, 2020
বিশ্বভূবন ডেস্ক:
আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ লিবিয়ায় যৌথভাবে অস্ত্রবিরতির ঘোষণা করেছে জাতিসংঘ সমর্থিত সরকার এবং বিদ্রোহী খলিফা হাফতারের নিয়ন্ত্রিত বাহিনী। আগামী মার্চে আগাম জাতীয় ও প্রেসিডেন্ট নির্বাচনেরও প্রস্তাব দিয়েছে ত্রিপলি-ভিত্তিক জিএনএ (GNA) সরকার।
শুক্রবার (২১ আগস্ট) বিবৃতির মাধ্যমে আহ্বান জানানো হয়, সিরতে শহর নিরস্ত্রীকরণের। বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণ করছে হাফতার বাহিনী।
পৃথক বিবৃতিতে অস্ত্রবিরতিতে সমর্থন জানিয়ে বাহিনীর মুখপাত্র জানান, নতুন প্রেসিডেনসিয়াল কাউন্সিলের একটি অস্থায়ী আসন হবে সিরতে। যার নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। উভয় পক্ষের এ সহাবস্থানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আহ্বান জানিয়েছে, লিবিয়া থেকে বিদেশি সেনা, ঘাঁটি আর অস্ত্র সরিয়ে নেওয়ার।
২০১৪ সাল থেকে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপ অপরকে উৎখাত করার জন্য সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। সেখানে এক পক্ষে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকার আর অন্য পক্ষে রয়েছে পূর্বাঞ্চলীয় তবরুক শহরভিত্তিক জেনারেল খলিফা হাফতারের বাহিনী।
সংযুক্ত আরব আমিরাত, মিশর, রাশিয়া, জর্ডান থেকে সহযোগিতা পাচ্ছেন খলিফা হাফতার। অন্যদিকে, ত্রিপোলিভিত্তিক সরকারের পেছনে রয়েছে তুরস্ক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি