রশিদপুরে বাসচাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

রশিদপুরে বাসচাপায় যুবকের মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম মাসুম আহমদ তারেক। বয়স আনুমানিক ৩০।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২০ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে মাসুম আহমদ তারেক নামের মোটরসাইকেল আরোহীকে একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুমের আনুমানিক বয়স ৩০। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ