সিলেট | |
প্রকাশিত: 8:11 PM, March 22, 2018
এলডিসি স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ ২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মো. আবেদ হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় আরো ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক শামীমা আখতার সহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও উক্ত আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের ভারপ্রাপ্ত আয়েশা বেগম সহ নার্সিং কলেজের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি