সিলেট | |
প্রকাশিত: 2:22 PM, July 23, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
রাজধানীর বংশাল কসাইটুলীতে রাস্তার গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। দগ্ধ হয়েছে তার মা বাবা ও বড়বোন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বলেন, জানতে পেরেছি রাস্তার পাশের গ্যাস লাইন বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে। এতে বাসায় থাকা একই পরিবারের ৪ জন দগ্ধ হন। ঘটনাস্থলেই শিশু মইনুল (৩) মারা যায়। আর দগ্ধ হয় তার বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বোন জান্নাতুল ইসলাম (৪)।
এসআই আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি গতকাল রাস্তায় গ্যাস লাইন মেরামত করা হয়। সেখানে কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে। এই কারণে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্তারিত আরো জানার চেষ্টা চলছে।
দগ্ধ জাবেদের ফুফু শিউলি বেগম জানান, জাবেদ হোসেনের এলাকায় একটি ব্যাগ কারখানা রয়েছে। তার স্ত্রী গৃহিণী। পরিবার নিয়ে কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের পাশের ওই বাসায় থাকতো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ ৩ জনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি