সিলেট | |
প্রকাশিত: 8:01 PM, October 20, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর কদমতলী আলম মার্কেট এলাকায় ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। এই ঘটনায় অভিযুক্ত কাজলকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। কদমতলী থানা পুলিশ জানায়, কদমতলী আলম মার্কেট এলাকায় থাকে শিশুটির পরিবার।
তার বাবা দিনমজুর ও মা গৃহিনী। সোমবার বেলা আড়াইটার দিকে শিশুটির মা-বাবা কেউই বাসায় ছিলেন না। তখন প্রতিবেশী সিএনজি অটোরিকশা চালক কাজল শিশুটিকে বাসায় একা পেয়ে যৌন নিপীড়ন চালায়। এরপর এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুরে কাজলকে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি