সিলেট | |
প্রকাশিত: 10:45 PM, October 26, 2018
রাজশাহী সংবাদদাতাঃ ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার। দীর্ঘ ২৫ বছর বিলুপ্ত থাকা এই বিষধর সাপের দেখা মিলে ২০১৩ সালে।
বরেন্দ্র অঞ্চলে প্রথম বিষধর রাসেল ভাইপার সাপের দেখা পাওয়া যায়। গত পাঁচ বছরে এ সাপের কামড়ে বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকজন কৃষক প্রাণ হারিয়েছেন।
রাসেল ভাইপারে কাটলে চিকিৎসা চললেও দংশিত স্থানে পচন ধরে।
তাই ধানকাটা মৌসুমে চাষিরা রাসেল ভাইপারের জন্য জমিতে নামতে ভয় পান।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদের কার্যালয়েই দেখা মিলল ভয়ঙ্কর বিষধর এই সাপ। পরিষদের কর্মচারীরা ভয়ে সাপটি মেরে ফেলেছেন। জেলা পরিষদের নৈশপ্রহরী জিয়াউল হক জানান, তিনি এবং পিয়ন সোনাতন চন্দ্র দাস সন্ধ্যায় পরিষদ কার্যালয়ে আলো জ্বালাতে আসেন। ভেতরে ঢুকে তারা মেঝে ঝাড়ু দেওয়ার মতো শব্দ শুনতে পান। একপর্যায়ে তারা আলো জ্বেলে দেখেন মেঝেতে একটি সাপ।
প্রথমে তারা প্রায় ৫ ফুট লম্বা এ সাপটিকে অজগর বলে ধারণা করেন। আলো জ্বালার পর সাপটি প্রথমে জেনারেটরের নিচে এবং পরে আলমিরার নিচে গিয়ে আশ্রয় নেয়। সাপটিকে বের করতে গিয়ে তারা দেখেন এটি রাসেল ভাইপার। তখন তারা ভয় পেয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
তারা জানান, কিছুদিন আগেও জেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারের নিচে একটি সাপ পাওয়া যায়। বৃষ্টি হলেই জরাজীর্ণ জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে পানি ঢুকে পড়ে। এর সঙ্গে সাপও ঢুকে পড়ে।
জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, সাপটি রাসেল ভাইপার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি