সিলেট | |
প্রকাশিত: 2:10 AM, February 4, 2017
প্রভাতবেলা ডেস্ক: গাড়ির উপর দরখাস্তটি রেখে রাস্তায় দাঁড়িয়েই ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক।মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তোয়ায়েল ইসলাম কমলগঞ্জ আসার পথে ফুলবাড়ি চা বাগানের কাছে রাস্তায় জটলা দেখে গাড়ি থামালেন। দেখলেন একজন মহিলা গাড়ি চাপায় নিহত হয়েছেন । আত্নীয় পরিজনহীন অসহায় মহিলার জন্য তাৎক্ষণিক আর্থিক সাহায্য দিলেন । কিন্তু দুর্ঘটনায় নিহতদের জন্য ময়নাতদন্তের আইনি বাধ্যবাধকতা রয়েছে । তবে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া দাফন করার সুযোগ রয়েছে । যাঁর অনুমতি নিতে হবে তিনিতো তখন ঘটনাস্থলেই দাঁড়িয়ে রয়েছেন । তিনি কমলগঞ্জ থানার ওসিকে দরখাস্ত লিখে স্থানীয় চেয়ারম্যানের সুপারিশসহ তাঁর নিকট পাঠানোর নির্দেশ দেন । একজন লোক অনেকক্ষণ পর দরখাস্ত নিয়ে যখন তাঁর কাছে পৌঁছলেন তখন জেলা প্রশাসক মাধবপুর লেকে ।গাড়ির উপর দরখাস্তটি রেখে রাস্তায় দাঁড়িয়েই ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দিলেন । দৃশ্যটি ক্যামেরাবন্দী করে ফেসবুকে আপলোড করেন কমলগঞ্জের প্রযুক্তি বান্ধব নির্বাহী কর্মকর্তা।
তথ্য কৃতজ্ঞতা: উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলগঞ্জ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি