রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

প্রকাশিত: 7:56 PM, March 11, 2020

রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

 

প্রভাতবেলা ডেস্ক:

উখিয়ায় কুতুপালং মধুরছড়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

 

বুধবার (১১ মার্চ) বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইউসুফ (৩৭) নামের ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত ইউসুফ মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের শামসুল হকের ছেলে।

 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটন করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন  তিন নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ইউপি সদস্য গ্রেপ্তার

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ