র‌্যাব’র হাতে টিকিট কালোবাজারি গ্রেফতারঃ বুকিং সহকারী বরখাস্ত

প্রকাশিত: 3:23 PM, August 18, 2022

র‌্যাব’র  হাতে টিকিট কালোবাজারি গ্রেফতারঃ বুকিং সহকারী  বরখাস্ত

র‌্যাব’র হাতে টিকিট কালোবাজারি চক্রের এক সদস্য গ্রেফতারঃ রেলওয়ের বুকিং সহকারী সাময়িক বরখাস্ত।

সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় তার কাছ থেকে ট্রেনের ০২ টি টিকেট উদ্ধার করা হয়। ঘটনায় সম্পৃক্ততার দায়ে সিলেট রেলওয়ের বুকিং সহকারী মোঃ সুজন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর, সিলেট এর একটি আভিযানিক দল ১৭ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন আন্তঃনগর টিকিট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি এসএমপির দক্ষিণ সুরমা থানার বরইকান্দি (সুনামপুর) এলাকার বাসিন্দা মৃত খলিল মিয়ার ছেলে রুমেল আহমদ (৪০)।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকিট সংকটের সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারিরা বেশ সক্রিয়। তাঁরা বিভিন্নভাবে টিকেট সংগ্রহ করে চড়া দামে অবৈধভাবে কালোবাজারে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। তাঁদের দৌরাত্ম্যের কারণে যাত্রীরা জিম্মি। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৯ কালোবাজারিদের গ্রেফতার করার ব্যাপারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিকেট কালোবাজারি রুমেল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন  স্কুলশিক্ষিকার একসঙ্গে তিন সন্তান প্রসব

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সিলেট রেলওয়ে স্টেশন এর বুকিং সহকারী মোঃ সুজন মিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ মোঃ সুজন মিয়াকে সাময়িক বরখাস্ত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের কালোবাজারির সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারী এবং অভিযান অব্যহত থাকবে।

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত কালোবাজারির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সিলেট রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সংবাদ