সিলেট | |
প্রকাশিত: 3:04 PM, January 23, 2020
প্রতিনিধি,ফরিদপুর:
ফরিদপুরের বোয়ালমারীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালিপুর এলাকায় ফরিদপুর-কাশিয়ানী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানালেও দুর্বৃত্তদের আটক করা যায়নি।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের আছর মল্লিক জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে তার মায়ের লাশ নিয়ে তিনি ও পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত রাস্তায় গাছের গুড়ি ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনার পর তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
আছর মল্লিকের মা আয়েশা বেগম (৭৫) বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি