সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জুন ১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা ও দেশটিতে মানবপাচার চক্রের অন্যতম সদস্য কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (১ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
এএসপি সুজয় বলেন, মানবপাচার চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে ২৬ জন বাংলাদেশি হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেইসঙ্গে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মানবপাচার চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এএসপি সুজয় আরও বলেন, হাজী কামাল মানবপাচার চক্রের অন্যতম সদস্য। তাকে নিয়ে আজ দুপুরে রাজধানীর টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি