শতদল সাহিত্য পরিষদের ‘নারী দিবস’ উদযাপন

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

শতদল সাহিত্য পরিষদের ‘নারী দিবস’ উদযাপন

প্রতিনিধি, ছাতক:

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শতদল সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা জমিলা বেগমের সমন্বয়ে এবং মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী জহুরা আক্তার ও তাহমিনা আক্তার লিজার সার্বিক সহযোগিতায় শতদল সাহিত্য পরিষদের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সুখী ও সমৃদ্ধশালী পরিবার গঠনে নারীদের অধিকতর দায়িত্বশীল হওয়ার অঙ্গিকার ব্যক্ত করার পাশাপাশি এলাকার পিছিয়ে পড়া এবং অসহায় মেয়েদের সহযোগিতা করতে একটি বিশেষ ফাণ্ড গঠনের জন্য প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুরুন নাহার, ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা বেগম শেলী, বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা পারভীন ও নুসরাত জাহান ডালিয়া, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম, সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রাণী দাশ, জনতা কিন্ডারগার্টেনের শিক্ষিকা ইসরাত আরা।

আরও পড়ুন  জগন্নাথপুরে বিএনপি’র আতাউর বিজয়ী
শিক্ষানুরাগী অভিভাবক হিসাবে উপস্থিত ছিলেন হোছনা বেগম ( বারগোপী), রাজিয়া বেগম (আলমপুর), দিপালী বেগম ( রাউলি), নিলুফা বেগম ( টাঙ্গাইল), রিপা বেগম (ময়মনসিংহ), স্বাস্থ্য সহকারী মুক্তা বেগম, স্বাস্থ্য সহকারী ফাহমিদা বেগম এবং সৈয়দা লিপি বেগম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ