সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৫
শাবি সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের ছাত্র শহীদ রুদ্র সেনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৮ জুলাই) রুদ্র সেনের পৈতৃক নিবাস দিনাজপুরে এ সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার।
এসময় তিনি শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, তাদের পরিবারের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় পাশে থাকবে। সাক্ষাতে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ছাড়াও দিনাজপুর শহর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি