শাবির ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব, সম্পাদক আকিব

প্রকাশিত: 3:17 PM, December 14, 2023

শাবির ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব, সম্পাদক আকিব
ক্যাম্পাস প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন’র (সুপা) নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

এতে সমুদ্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান সাকিব সভাপতি এবং স্থাপত্য বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. আকিব খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটির অন্য সদস্য হলেন, সহ-সভাপতি সাবা রাইদাহ ফারুকী অরিয়া, সহকারী সাধারণ সম্পাদক তাসফিয়া তাবাসসুম সুবাহ, দপ্তর সম্পাদক সানজিদা আফরিন জীম,সহকারি দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম তানিয, চিফ ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, ট্রেইনার শতাব্দী রায়, রুবাইয়া নাসরিন, ইভেন্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ নাইমুল ইসলাম, সহকারি ইভেন্ট কো-অর্ডিনেটর হাসিব বিন হাবিব ধ্রুব, এ এস এম তানভীর আহম্মেদ, তাসফি তাহসান, ক্রিয়েটিভ ফিল্ড সেক্রেটারি আনীকা যাহীন, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন, অর্থ সম্পাদক রুকাইয়া জামান নিতু, আর্কাইভ সেক্রেটারি তামান্না বিনতে হাফিজ, ডিজাইন এক্সিকিউটিভ রোজানুন রাহিন, প্রচার সম্পাদক ফারহান মুহিব দীপ্র, এক্সিবিশন সেক্রেটারি তন্ময় রায়।

আরও পড়ুন  সীমান্তে হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে ফাতেমা রহমান শৈলী, নাইফা ইবনাত জীম, আশিকুজ্জামান রাসেল, শামসুন্নাহার শিল্পা, খালেদা আক্তার, তালবিনা মীম সুর্যি, তাকী আহমেদ, মেহেদী হাসান নিলয়, তায়াস সুক ইমাম আল রাজী ও জান্নাতুল নুসরাত আজমী মনোনীত হয়েছেন।

 

প্রসঙ্গত, শাবিতে ১৯৯৬ সালের ৬ জুন দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফটোগ্রাফি ক্লাব হিসেবে যাত্রা শুরু করে ‘সুপা’।

সর্বশেষ সংবাদ