সিলেট | |
প্রকাশিত: 7:52 PM, August 31, 2023
প্রভাতবেলা ডেস্ক:
রহিমা খাতুন দুই চোখে দেখতে পারেন না। শরীরে ক্ষত চিহ্নের দাগ। সঙ্গে প্রতিবন্ধী শিশুকে নিয়ে যাযাবর জীবন কাঁটছে তার। যেখানেই রাত হয়, সেখানেই থেকে যান। শহরের বিভিন্ন স্থানে ঘুরে ভিক্ষা করেই চলে মা-ছেলের সংসার।
রহিমা খাতুনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামে। সে ওই গ্রামের জয়নাল হোসেনের মেয়ে। রহিমা খাতুনের বিয়ে হয়েছিল। তবে দীর্ঘদিন খোঁজখবর নেন না তার স্বামী। প্রতিবন্ধী এই শিশুকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ান তিনি।
হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন ইদ্রিস আলী জানান, গত মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহিমা খাতুন গিয়েছিলেন চিকিৎসা নিতে। রাতে না খেয়েই হাসপাতালের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। ঘুমানো অবস্থায় ছেলেকে শিকল দিয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে রেখেছিলেন। বুধবার দুপুরে সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান।
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, তিনি ওই মহিলাকে চিনতে পারেননি। ওই মহিলার বাড়ি তার ইউনিয়নে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি