শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’য় ঢুকেছে সোয়াতের বোমা ডিসপোজালের ৫ সদস্য

প্রকাশিত: 5:54 PM, March 24, 2017

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার উস্তার আলীর বাড়িতে জঙ্গি আস্তানায় জঙ্গিদের বিরুদ্ধে সোয়াতের অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে সোয়াতের বোমা ডিসপোজালের ৫ সদস্য ভবনটিতে প্রবেশ করেন।

উল্লেখ্য, শুক্রবার মধ্য রাতে উস্তার আলীর বাড়ি জঙ্গিদের আস্তানা আছে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে ভোর রাতে বাড়ির দুটি ভবন ঘিরে রাখে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। সেখানে জঙ্গিদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পন করার আহবান জানায় পুলিশ। প্রতিত্তোরে জঙ্গি নারী জানায়, তাড়াতাড়ি সোয়াত পাঠান, আমাদের হাতে সময় কম।

সর্বশেষ সংবাদ