সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রফি জিতে নেপাল থেকে ফিরতে চান ফুটবলাররা। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারালে দেড়যুগ পর আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতবে বাংলাদেশ।
সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৪৫ মিনিটে।
সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠলেও, বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে। ২০১০ সালে ঢাকায় এসএ গেমস ফুটবলের স্বর্ণ জিতলেও সেটা ছিল অনূর্ধ্ব-২৩ দলের।
দেশ উদযাপন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ সময়ে লাল-সবুজ জার্সিধারীদের সামনে ট্রফি জয়ের হাতছানি। কিরগিজস্তান অলিম্পিক দলকে ১-০ গোলে হারিয়ে এবং নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফাইনাল মঞ্চে উঠেছে বাংলাদেশ।
অন্যদিকে নেপাল দুই ম্যাচ ড্র করে ফাইনালে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শেষ হাসি ফুটবে কাদের মুখে সে অপেক্ষায় দুই দেশের ফুটবলামোদীরা।
বাংলাদেশ কোচ জেমি ডে শুরু থেকেই বলে আসছিলেন এই টুর্নামেন্ট তার কাছে জুনের বিশ্বকাপ বাছাইয়ের জন্য খেলোয়াড়দের পরীক্ষা। যে কারণে তিনি ফলাফলকে গুরুত্ব দিচ্ছেন না। তবে ফাইনালে ওঠার পর সবার মধ্যেই তৈরি হয়েছে ট্রফিজয়ের তৃষ্ণা। অনেক বছর যে ট্রফি জেতে না বাংলাদেশ।
নেপাল অজেয় দল নয় বাংলাদেশের জন্য। এই তো গত নভেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সিরিজে নেপালকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি