শিশুর হাতে শিশু খুন, ৪ লাখ টাকায় নিষ্পত্তি

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

শিশুর হাতে শিশু খুন, ৪ লাখ টাকায় নিষ্পত্তি

প্রতিনিধি, মাধবপুর :: হবিগঞ্জের মাধবপুরে স্কুলের খেলার মাঠে খেলতে গিয়ে অপর শিশুর পাথরের আঘাতে আব্দুল্লা নামে এক শিশু মারা গেছে।

 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঘটনাটি পুলিশকে না জানিয়ে ৪ লাখ ১০ হাজার টাকায় নিষ্পত্তি করেছে বলে অভিযোগ ওঠেছে গ্রামের মাতব্বররদের বিরুদ্ধে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে।

 

গ্রাম পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে রাজেন্দ্রপুর গ্রামের একদল শিশু একটি মাঠে খেলতে যায়। এ সময় ওই গ্রামের জাকির মিয়ার ছেলে আব্দুল্লাহ (৮) এবং একই গ্রামের সবুজ মিয়ার ছেলে রাব্বির (৯) মধ্যে খেলা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে রাব্বি আব্দুল্লাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পাথরের প্রচণ্ড আঘাতে শিশু আব্দুল্লাহ মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য মোকলেসুর রহমান জানান, ঘটনাটি শিশুদের মধ্যে হওয়ায় সালিস ডেকে আপোষে নিষ্পত্তি করা হয়েছে। শালিস বৈঠকে স্থানীয় মাতব্বররাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  সৎ ও পেশাদার সাংবাদিকতা সমাজের উন্নয়নে অপরিহার্য

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রভাতবেলা /২৩-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ