শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: 3:58 PM, July 20, 2020

শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

প্রতিনিধি, শেরপুর:

 

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে রাব্বী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) সকালে পৌর শহরের তাতিহাটি পূর্ব মহল্লায় এ ঘটনা ঘটে। রাব্বী ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, রাব্বী সকালে হাঁসের পিছে পিছে দৌঁড়ে আরিফ হোসেনের বাড়ির পশ্চিম পাশে গর্তের পানিতে পড়ে যায়। পরে রাব্বীর মা ও বাড়ির লোকজন দ্রুত রাব্বীকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ