শ্রীমঙ্গলে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: 1:23 PM, January 18, 2021

শ্রীমঙ্গলে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২

প্রভাতবেলা প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার রাধানগর থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল রাধানগর জেরিন পয়েন্ট থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার বিষামণি গ্রামের রবীন্দ্র দেব বর্মার ছেলে নিশির দেববর্মা ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের চান মিয়ার ছেলে ইউসুফ মিয়া।

এ ঘটনায় র‌্যাব-৯ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় পাঠায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ