শ্রীমঙ্গলে ২ ইউপি সদস্য বরখাস্ত

প্রকাশিত: 2:42 PM, May 6, 2020

শ্রীমঙ্গলে ২ ইউপি সদস্য বরখাস্ত

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপার বিরুদ্ধে সরকারী খাদ্য কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুজনকে বরখাস্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ মে) প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বরখাস্ত আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী।

 

জারিকৃত ওই প্রজ্ঞাপনের মূল অংশে বলা হয়, ‘মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপার বিরুদ্ধে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী উক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। সংগঠিত অপরাধ কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যে কারণে, অভিযুক্ত দুজনকে তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

আরও পড়ুন  ২০৩ পিস ইয়াবাসহ আটক ১

 

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ