সদর বিএনপি’র কাউন্সিল|| কাশেম সভাপতি,আজিজ সম্পাদক

প্রকাশিত: 8:35 PM, February 22, 2022

সদর বিএনপি’র কাউন্সিল|| কাশেম সভাপতি,আজিজ সম্পাদক
সদর বিএনপি’র কাউন্সিল|| কাশেম সভাপতি,আজিজ সম্পাদক।
সদর উপজেলা বিএনপির সন্মেলন ও কাউন্সিল সম্পন্ন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত পৌনে ৮ টার দিকে সিলেট সদর উপজেলা বিএনপি’র কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়। প্রভাতবেলা প্রতিবেদক♦
গোপন ব্যালটের মাধ্যমে সদর উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হন আবুল কাশেম।
সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুল আজিজ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে দিনব্যাপী উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্টিত হয়। সন্ধ্যায় শুরু হয় কাউন্সিল। ৪০ জন  কাউন্সিলর গোপন ভোটে তাদের নেতা নির্বাচিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ