সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ১০ম ম্যাচে জালালাবাদ ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন। বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৩২ অভারে। ইনিংসের ৩য় বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শরিফ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পায়োনিয়ার্স গ্রিন।
একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান রিফাত। তার ব্যাটে ভর করেই রানের চাকা সচল রাখে পায়োনিয়ার্স গ্রিন। ৯ম উইকেটে ২৯ রান যোগ করে সাজু-এমদাদ জুটি। ফলে, লড়ার মত পুঁজি পায় পায়োনিয়ার্স গ্রিন।
৩২ অভার শেষে শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।
রিফাত ৩৪, সাজু ১৭ (অপরাজিত), এমদাদ ১৪ (অপরাজিত), মাহবুব ১২ রান করেন।
জালালাবাদের রেদোয়ান ১৫ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন, ফাহিম ১৯ রান দিয়ে ২টি উইকেট পান। রাফাত ১টি উইকেট তুলে নেন।
জনি এবং সাজুর বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে জালালাবাদ, লক্ষ্য বড়ো না হলেও জালালাবাদের ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। মাত্র ৬৪ রানেই তারা ৭ উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে।
১৬শ অভারের ২য় বলে নাঈম, ৩য় বলে সামি, ৪র্থ বলে আল-আমিনকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের সাজু। ১৫.৪ অভারে ৬৫ রানেই থেমে যায় জালালাবাদের ইনিংস।
নাঈম ১৯, শুভ্র ১০ রান করেন। বাকি ৯ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২৬ রান!
সাজু ৩.৪ অভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। জনি ১৫ রান দিয়ে ৩টি, ফারহান ২৪ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের সাজু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি