সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১২টায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপি’র আওতাধীন বৈকারী এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়।
এ সময় এক ব্যক্তি বাইসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল রেখে পালিয়ে যায়। পরে টহল দল ওই ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে পাইপের ভেতরে বিশেষ কায়দায় লুকানো আটটি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম। যার মূল্য ৮৬ লাখ ৫০ হাজার ২২ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি